বলিউড সুপারস্টার আমির খানের পাশে দাঁড়াল বিরোধী দল কংগ্রেস

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ আমির যা বলছেন, গোটা বিশ্বও তাই বলছে। অসহিষ্ণুতা প্রসঙ্গে আজ এভাবেই বলিউড সুপারস্টারের পাশে দাঁড়াল বিরোধী দল কংগ্রেস।
কংগ্রেসের মুখপাত্র অভিষেক সিংভি জানিয়েছেন, আমির খান অত্যন্ত শ্রদ্ধেয় অভিনেতা। এতজন বিজেপি নেতার সামনে তিনি যা বলেছেন, সেটা শুধু তাঁরই কথা নয়, এটা প্রত্যেকটা ভারতবাসী তথা গোটা বিশ্বের মানুষেরই মনের কথা। প্রত্যেক উদারমনস্ক মানুষও এমনটাই মনে করছেন। তিনি আরও বলেন, অসহিষ্ণুতা ইস্যুতে মুখ খোলায় আমিরকে কংগ্রেসের লোক হিসেবে তকমা দেওয়াও উচিত নয়। আশা করি, গতকালের বক্তব্যের জন্য তাঁকে কোনওরকম অপমানসূচক মন্তব্য শুনতে হবে না।
প্রসঙ্গত, গতকাল একটি অনুষ্ঠানে আমির বলেন, এদেশে নিরাপত্তাহীনতার পরিবেশ সুস্পষ্ট। তাঁর স্ত্রী কিরণ রাও অন্যদেশে গিয়ে থাকার পরামর্শ দিয়েছেন তাঁকে। এই মন্তব্যের পরই বিজেপির সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। কিন্তু এহেন মন্তব্যে তাঁকে সমর্থন জানিয়েছে আম আদমি পার্টি ও কংগ্রেস। সিংভি আরও বলেন, আমির খানের মতও মানুষদের বিবেক কথা বলছে। তাই তাঁদেরকে আক্রমণ নিন্দা কটাক্ষ না করে, তাঁরা যা বলছেন, তা মন দিয়ে শোনা উচিত।
সূত্র: এবিপি আনন্দ