মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দীর্ঘ ৭১ দিন পর গুলশানে নিজ কার্যালয়ে অফিস করলেন খালেদা জিয়া

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭২ বার পঠিত

khaledagomvir
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ দীর্ঘ ৭১ দিন পর গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে আসলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার রাত সোয়া ৯টায় তিনি গুলশান কার্যালয়ে আসেন। বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে সন্ধ্যা থেকেই গুলশান কার্যালয়ের সামনে অবস্থান নেন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপি নেতাদের মধ্যে গুলশান কার্যালয়ে আসেন- গয়েশ্বর চন্দ্র রায়, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, ওসমান ফারুক, মেজর জেনারেল (অব.) রহুল আলম চৌধুরী, মীর মোহাম্মদ নাসির, সাবিহ উদ্দিন আহমেদ, এম এ কাইয়ুম, মোহাম্মদ শাহজাহান, আসাদুজ্জামান রিপন, ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, মুস্তাফিজুর রহমান বাবুল, এবিএম মোশাররফ হোসেন, শিরিন সুলতানা, শাম্মী আক্তার প্রমুখ।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর গুলশান অফিসে আসেন খালেদা জিয়া। লন্ডনে চোখ ও পায়ের চিকিৎসা শেষে শনিবার দেশে ফেরেন তিনি।