মূল সংবাদে যান
১৫ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

বরগুনা জেলার উপজেলা চেয়ারম্যানদের শপথ সম্পন্ন

মো. খালেদ মোশাররফ সোহেল ১১৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

বরগুনা জেলার ছয় উপজেলার উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলাদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ বাক্য অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাসের কার্যালয়ে বরিশালের ছয় জেলার নির্বাচিত উপজেলা শপথ গ্রহণ করেন।

জানা গেছে আগামী ১৯ মে ২০১৯ তারিখ সাবেক উপজেলা চেয়ারম্যানদের দ্বায়িত্ব হস্তান্তরের দিন। এর পর থেকে নবনির্বাচিত উপজেলা প্রতিনিধিরা দ্বায়িত্ব গ্রহণ করবেন।

এর আগে গত ১৬ এপ্রিল উপজেলার বিজয়ীদের নাম সহ গেজেট প্রকাশ করা হয়। গেজেট অনুসারে আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১২ ঘটিকায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান।

উল্লেখ্য যে, গত ৩১ মার্চ উপজেলা নির্বাচনে আমতলী উপজেলা পরিষদে মোঃ গোলাম সরোয়ার ফোরকান চেয়ারম্যান, মোঃ মজিবর রহমান ভাইসচেয়ারম্যান ও মোসাঃ তামান্না আফরোজ মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।