মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাজনৈতিক দলের দাবি অনুযায়ী নির্বাচন পেছানো বা আগানো নির্বাচন কমিশনের ব্যাপার : হানিফ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

hanif
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ নির্বাচন পেছানো বা আগানো কিংবা নির্বাচন সংক্রান্ত যেকোনো বিষয়ে কোনো রাজনৈতিক দলের দাবির বিষয়টি নির্বাচন কমিশনের ব্যাপার বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেছেন, রাজনৈতিক দল হিসেবে এটা আমাদের ভাবনার বিষয় নয়। নির্বাচন কমিশন যেটা যৌক্তিক মনে করবেন, সেটাই করবেন।
আজ শনিবার দুপুরে কুষ্টিয়া মহাশ্মশানে সনাতন ধর্মাবলম্বীদের বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
হানিফ বলেন, যেহেতু স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করা হচ্ছে, দলীয় নির্বাচনে নির্দলীয় আসলে হতে পারে না। আমরা সংসদ সদস্যরা তো দলীয়ভাবে নির্বাচিত। দলীয়ভাবেই নির্বাচনে অংশ নিতে পারি। তাই দলীয় নির্বাচন দলীয়ভাবেই করা উচিত, সেই সুযোগটা দেওয়া হোক। আমরা সিদ্ধান্ত নিয়েছি, নির্বাচন কমিশনকেও এটা জানাব।
অনুষ্ঠানে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সাংসদ আবদুর রউফ, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।