মূল সংবাদে যান
১১ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি ৩৬০ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার যশোদল গলাকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. রুবেল পাটধা কুড়েরপাড় গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে।

র্যাব-১৪ (সিপিসি-২) এর উপ-পরিচালক লেঃ এম. শোভন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।