মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

প্যারিসে বৈঠক করেছেন ওবামা-পুতিন

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭১ বার পঠিত

putin-obama
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ প্যারিসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ সোমবার থেকে শুরু হওয়া জলবায়ু সম্মেলনে মূল অনুষ্ঠানের পাশাপাশি এ বৈঠকে যোগ দেন তারা।

এএফপির প্রতিবেদনে জানানো হয়, আধা ঘণ্টা ধরে এ বৈঠক চলে। চলতি মাসে এ নিয়ে তারা দ্বিতীয়বার বৈঠকে বসলেন। এর আগে তুরস্কে অনুষ্ঠিত জি ২০ সম্মেলনেও দ্বিপক্ষীয় বৈঠক করেন তাঁরা।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সিরিয়া ও ইউক্রেন সমস্যা নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে।