পৌর নির্বাচন নিয়ে ইসির আচরণ বিধি হাস্যকর ও উদ্ভট : হাছান মাহমুদ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ পৌরসভা নির্বাচন দলীয় প্রতীকে হওয়া সত্ত্বেও দলীয় সাংসদ-মন্ত্রীরা অংশ নিতে পারবেন না- নির্বাচন কমিশনের (ইসি) এমন আচরণ বিধি হাস্যকর ও উদ্ভট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার প্রচারণা সম্পাদক হাছান মাহমুদ।
সোমবার সকালে জাতীয় প্রেসেক্লাবে আইএসের নামে দেশি-বিদেশি হত্যা ও হুমকিদাতাদের শাস্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
এসময় পৌরসভা নিবার্চনের এ আচরণ বিধি সংশোধনের দাবি জানিয়ে তিনি বলেন, দলীয় প্রতীকে নির্বাচন কিন্তু দলীয় সাংসদরা অংশ নিতে পারবেন না এটা হতে পারে না।