মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ক্রীড়া পরিদপ্তরের ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু

স্পোর্টস রিপোর্ট ২১৫ বার পঠিত

ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে বুধবার (১৫ মে) থেকে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হয়েছে দুই মাসব্যাপী ক্রীড়া পরিদপ্তরের অনুধর্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প-২০১৯। ক্রীড়া পরিদপ্তরের ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ থেকে পর্যায় ক্রমে মোট ৪৮জন প্রতিভাবান ফুটবলারকে বাছাই করা হয়েছে এই প্রশিক্ষণ ক্যাম্পের জন্য।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক ও অতিরিক্ত সচিব মোহা: মোমিনুর রহমান। অনুষ্ঠানের সভাপত্বিত করেন ক্রীড়া পরিদপ্তরের উপ-পরিচালক মো: ইয়াছিন আলী। এসময় উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার খন্দকার রকিবুল ইসলাম ও মোহাম্মপুর শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিনসহ অন্যান্যরা।

প্রতি বছরের ন্যায় এবারও এই প্রশিক্ষণ ক্যাম্প শেষে সেরা ২জন ফুটবলারকে উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানোর সম্ভাবনা রয়েছে বলে জানান কর্মকর্তারা।