মূল সংবাদে যান
১৩ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

আখাউড়ায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

মোঃ দ্বীন ৮৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজ ঘরে ফাঁসি তে ঝুলন্ত অবস্থায় আক্কাস মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে আখাউড়া থানা পুলিশ।

জানা গেছে, আজ সকালের দিকে যুবকের নিজ ঘরে গলায় ফাসঁ দিয়ে আত্নহত্যা করে ঐ যুবক । নিহত যুবক উপজেলার মোগড়া ইউনিয়নের নিলাখাদ গ্রামের মোঃ সহিদ মিয়ার ছেলে। 

এলাকাবাসী সূত্র জানা গেছে, পারিবারিক কলহের কারণে তার স্ত্রীর সাথে অভিমান করেই এ আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে তারা ধারনা করছেন।

তবে আত্নহত্যার খোজ নিতে যোগাযোগ করা হলে আখাউড়া থানার ওসি (তদন্ত) জনাব মোঃ আরিফুল আমীন জানান,  আজ সকালে আমরা তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি, পোষ্ট মর্টেম রিপোর্ট পেলেই মূল কারণ জানা যাবে। তিনি আরো বলেন, প্রাথমিক ভাবে ধারনা করছি পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করতে পারে তবে ময়নাতদন্তের রিপোর্টের পর আক্কাস মিয়ার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।