মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পৌরসভা নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬১ বার পঠিত ১ মিনিটের পাঠ

awami league logo
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ টানা দুদিন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে ‘স্থানীয় সরকার/পৌর মেয়র মনোনয়ন বোর্ড’ ২৩২টির অধিক পৌরসভার প্রার্থী চূড়ান্ত করে।

বুধবার প্রধানমন্ত্রী স্বাক্ষরিত প্রত্যয়নের চিঠি প্রার্থীদের হাতে তুলে দেয়া হবে।

মঙ্গলবার রাতে দলীয় সভানেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীদের চিঠিতে স্বাক্ষর করেন।

এর আগে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে জরিপ করিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী। প্রথম দফায় সোমবার রাতে ‘স্থানীয় সরকার/পৌর মেয়র মনোনয়ন বোর্ড’ প্রথমবারের মতো বৈঠকে বসে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৩৬ পৌরসভার প্রায় অর্ধেকের বেশি মনোনয়ন প্রাথমিক চূড়ান্ত হয় এ বৈঠকে। পরে মঙ্গলবার রাতে সব প্রার্থীদের নাম চূড়ান্ত হয়। চূড়ান্ত দলীয় প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশনেও পাঠানো হবে।