মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

প্রার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে বিএনপি

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

BNP-Flag
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে মনোয়নপত্র বিতরণ শুরু করেছে বিএনপি। মঙ্গলবার রাত সোয়া ৭টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে এ মনোনয়নপত্র দেয়া শুরু হয়েছে।

এসময় গুলশান কার্যালয়ে তাৎক্ষণিক ডাকা এক সংবাদ সম্মেলনে পৌরসভা নির্বাচনে প্রার্থী বাচাই কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহান বলেন, আমরা পৌর নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়নপত্র বিরতণ শুরু করেছি। এটা আমাদের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ। নির্বাচনের শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন বলেও জানান শাহজাহান।

তিনি বলেন, রাত ২টা পর্যন্ত প্রার্থীদেরকে মনোনয়নপত্র দেয়া হবে। এছাড়া আগামীকালও প্রার্থীদেরকে মনোনয়নপত্র দেয়া হবে বলেওে তিনি জানান।