আরব নারী মূর্তির অনুকরণে নির্মিত হয়েছে স্ট্যাচু অব লিবার্টি !

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ নিউ ইয়র্কের গণতন্ত্র ও মুক্তির প্রতীক ‘স্ট্যাচু অব লিবার্টি’ নামের ভাস্কর্য আরব নারী মূর্তির অনুকরণে নির্মিত হয়েছে বলে তথ্য প্রকাশিত হয়েছে।
ওই ভাস্কর প্রথমে মিসরের একটি প্রকল্পের জন্য একজন আরব নারীর ভাস্কর্য তৈরি করেছিলেন বলে গবেষণায় বলা হয়েছে। এতে আরো বলা হয় স্ট্যাচু অব লিবার্টি ফরাসি ভাস্করের নকশা করা আরব নারী মূর্তির অনুকরণে নির্মিত।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া ও অন্যান্য মুসলিম প্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশ নিয়ে উত্তপ্ত বিতর্কের মধ্যে গবেষকরা এ চমকপ্রদ তথ্য আবিষ্কার করেছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, ফরাসি ভাস্কর ফ্রেডেরিক অগাস্টি বার্থোলদি ১৮৫৫ সাল থেকে ১৮৫৬ সাল পর্যন্ত মিসর সফর করেন। তিনি সেখানে বিরাট আকৃতির সরকারি স্মৃতিস্তম্ভ ও প্রস্তরে খোদাই ভাস্কর্য নির্মাণ করেন।
মিসরীয় সরকার ১৮৬৯ সালে যখন সুয়েজ খালের জন্য একটি লাইট হাউস নির্মাণের কথা ভাবছিল, বার্থোলদি তখন একটি বিরাট নারী মূর্তির নকশা করেন। ঢিলা জামা পরা ফিগারটির হাতে একটি মশাল ছিল। তিনি ভাস্কর্যটির নাম দেন ‘মিসর এশিয়ার জন্য আলো নিয়ে এসেছে।’ তিনি ‘ঘোমটা দেওয়া এক কৃষাণী’কে দেখে ভাস্কর্যটির নকশা করেন। ১৮৭০ সালে বার্থোলদি পূর্ববর্তী ভাস্কর্যের অনুকরণে স্ট্যাচু অব লিবার্টি নির্মাণ করেন। ১৮৮৬ সালে ভাস্কর্যটি উন্মোচন করা হয়। ন্যাশনাল গার্ড নিউ ইয়র্কের স্ট্যাচু অব লিবার্টি পাহারার দায়িত্বে নিয়োজিত।