মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দলীয় সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা হবে : হানিফ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

hanif
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ দলীয় সিদ্ধান্তের বাইরে আওয়ামী লীগের যেসব নেতা বিদ্রোহী প্রার্থী হয়ে পৌর নির্বাচনে অংশ নেবে তাদের দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, কৌশলগত কারণে দুএক জায়গায় আওয়ামী লীগের বিকল্প প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। কারণ প্রার্থী বাছাইয়ে আমরা খুব অল্প সময় পেয়েছিলাম। যদি কোনো কারণে আ.লীগ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায় তাহলে বিকল্প প্রার্থী আ.লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।