মূল সংবাদে যান
১২ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

আজ উজবেকিস্তান যাচ্ছেন রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট ১৫৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়া (সিআইসিএ) পঞ্চম সম্মেলনে যোগ দিতে বর্তমানে তাজিক রাজধানী দুশানবেতে অবস্থানরত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ রবিবার উজবেকিস্তান যাবেন।

রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী উজবেকিস্তান এয়ারফোর্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ দুশানবে আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।

রাষ্ট্রপতির পত্নী রাশীদা খানম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও রেজোয়ান আহম্মদ তৌফিক এমপি এ রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী ১৯ জুন দেশে ফিরে আসবেন।