মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

প্রবাসীদের রেমিট্যান্স ১৫ হাজার ৫৯ মিলিয়ন ডলার

ডেস্ক রিপোর্ট ৭৭ বার পঠিত

প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ ১৫ হাজার ৫৯ মিলিয়ন মার্কিন ডলার (মে ২০১৯ পর্যন্ত)। যা গত অর্থবছরের এই সময়ের তুলনায় ১ হাজার ৪৬২ মিলিয়ন ডলার বেশি।

শনিবার সংসদে আওয়ামী লীগের সাংসদ মো. আনোয়ারুল আজীমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

সরকারি দলের সাংসদ মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, চলতি ২০১৮-১৯ অর্থবছরে গত মে পর্যন্ত দাতাদেশ/সংস্থাসমূহের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সর্বমোট ৫ হাজার ২১৩ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার পাওয়া গেছে। যার মধ্যে ঋণবাবদ ৪ হাজার ৯৭৪ দশমিক ৪৯ মিলিয়ন মার্কিন ডলার এবং অনুদান-বাবদ ২৩৮ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার পাওয়া গেছে।