মূল সংবাদে যান
০৯ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

বাজিতপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি ৪৮১ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জের বাজিতপুরে ১৬০ পিস ইয়াবাসহ মো. আঙ্গুর মিয়া (৪০) ও মোঃ আনোয়ার হোসেন (৩১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।

বুধবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা বাজিতপুর উপজেলার খালেকের ভান্ডার গ্রাম থেকে তাদের আটক করে।

আটককৃত দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. আঙ্গুর মিয়া বাজিতপুর উপজেলার খালেকের ভান্ডার গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে এবং মো. আনোয়ার হোসেন পার্শ্ববর্তী নিকলী উপজেলার উত্তর জালালাবাদ গ্রামের মো. ফয়জুদ্দিনের ছেলে।

র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. এম শোভন খান মুক্তিযোদ্ধার কণ্ঠকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া দুই মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাজিতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।