মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

এডেন শহরের গভর্নরকে বিস্ফোরণে হত্যার দাবি করেছে ইসলামিক স্টেট

মুক্তিযোদ্ধার কন্ঠ ৪৪ বার পঠিত

aden_governor_saad_killed
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এডেন শহরের গভর্নর এক বিস্ফোরণে নিহত হয়েছেন।

এর পর ইসলামিক স্টেট দাবি করেছে যে তারাই ওই আক্রমণ চালিয়েছে।

বোমা বিস্ফোরণে এডেনের গভর্নর জাফর মোহাম্মদ সা’দ-এর সাথে তার কয়েকজন দেহরক্ষীও নিহত হয়।

এ বছরের শুরুর দিকে এডেন থেকে শিয়া হুতি বিদ্রোহীর তাড়িয়ে দিয়েছিল যে সরকারপন্থী বাহিনী – তার একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন মি. সা’দ।

জুলাই মাসে ইয়েমেনের প্রেসিডেন্ট আবদরাব্বাহ মানসুর হাদি এডেনকে সাময়িক রাজধানী বলে ঘোষণা করেন।

উত্তর ইয়েমেনে ঘাঁটি গেড়ে বসা হুতি বিদ্রোহীরা সরকারি রাজধানী সা’না সহ দেশটির অধিকাংশ ভূখন্ডই দখল করে নিয়েছে।