মূল সংবাদে যান
২৩ আগস্ট ২০২৬

শেয়ার করুন

প্রসবে অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে নীতিমালা তৈরির নির্দেশ

ডেস্ক রিপোর্ট ২৭৭ বার পঠিত

সন্তান প্রসবের ক্ষেত্রে অপ্রয়োজনীয় অস্ত্রোপচার (সিজারিয়ান) বন্ধে একটি নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ (রোববার) এ আদেশ দিয়েছেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কাামলের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

হাইকোর্ট আদেশে বলেছেন, অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে আগামী ৬ মাসের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরকে একটি কমিটি করে, ওই কমিটির মাধ্যমে একটি নীতিমালা তৈরি করতে হবে।

আগামী ৫ ডিসেম্বর এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাশনা ইমাম।