মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে ভারত

স্পোর্টস রিপোর্ট ২০২ বার পঠিত

২৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধসে গেছে ভারতের টপ অর্ডার। একে একে সাজঘরে ফিরে গেছেন রোহিত শর্মা, অধিনায়ক বিরাট কোহলি, লোকেশ রাহুল ও দিনেশ কার্তিক। নিউজিল্যান্ডের পক্ষে মাট হেনরি তিনটি ও ট্রেন্ট বোল্ট একটি উইকেট তুলে নিয়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ ২৪/৪।

বৃষ্টিবিঘ্নিত প্রথম সেমিফাইনালে ভারতকে ২৪০ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। আজ বুধবার বাকি ৩ ওভার ৫ বলের খেলা শেষে নির্ধারিত ৫০ ওভারে কিউইদের সংগ্রহ ২৩৯/৮ রান। এর আগে গতকাল মঙ্গলবার শুরু হয় নিউজিল্যান্ডের ইনিংস। টস জিতে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান তোলার পর নামে বৃষ্টি।

বৃষ্টিতে খেলা থেমে যাওয়ার আগে ভারতীয় বোলাররা চেপে ধরে নিউজিল্যান্ডকে। প্রথম ৩ ওভারে কোনো রান করতে না পারা নিউজিল্যান্ড ১ রানে ১ উইকেট হারায়। এরপর মাঝের দিকে কেন উইলিয়ামসন ও রস টেলর ইনিংস মেরামতের চেষ্টা করেছিলেন। উইলিয়ামসন ৬৭ রান করে আউট হন। গতকাল ৬৭ রানে অপরাজিত থাকা টেইলর আজ আউট হন ৭৪ রানে।