মূল সংবাদে যান
১৪ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

পাথরঘাটায় নাতিকে বকাঝকা করায় শতবর্ষী দাদীর আত্মহত্যা

মো. খালেদ মোশাররফ সোহেল ১০৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

বরগুনার পাথরঘাটা উপজেলায় নাতিকে বকাঝকা করায় শতবর্ষী এক বৃদ্ধার চালের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। উপজেলার কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা বাইনচুটকি ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা সালেহা বেগম (৯৮) বাইনচুটকি গ্রামের নাজেম মোল্লার স্ত্রী। তিনি ৫ সন্তানের জননী।

সালেহা বেগমের বড় ছেলে কবির মোল্লা জানান, মঙ্গলবার দুপুরে আমার বাড়ি থেকে আমার ছোট ভাই ইদ্রিস মোল্লার বাড়িতে ১ মাসের জন্য বেড়াতে যায়। আমার মেজো ভাই সাগরে মাছ ধরতে যাওয়ায় তার ছেলে তারেককেও সাথে নিয়ে যায়। সেখানে বসে সকাল ১০ টার দিকে চাউলের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে আমি তাৎক্ষণিকভাবে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানের কর্তব্যরত চিকিৎসক আমার মাকে মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সালেহা বেগমে ও তার স্বামী নাযেম মোল্লা তিন ছেলের মধ্যে বড় ছেলে ও ছোট ছেলের সংসারে ১ মাস করে ঘুরে ঘুরে অবস্থান করে। আর মেজো ছেলের বৌ তালাক হওয়ায় নাতি তারেককে (৮) দাদী সালেহা নিজের সাথে সাথে রাখতেন। সেই নাতি তারেককে অন্য ছেলের বৌ বকঝকা করলে অভিমানে সালেহা বেগম চালের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।

এব্যাপারে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হানিফ সিকদার জানান, শতবর্ষী বৃদ্ধার লাশ উদ্ধার করে থানায় এনে সুরাতহাল করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।