মূল সংবাদে যান
১৫ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধার কন্ঠ ২৯১ বার পঠিত ১ মিনিটের পাঠ

sheikh hasina

মঙ্গলবার বৈশাখের প্রথম দিন গণ ভবনে এক অনুষ্ঠানে সরকারপ্রধান বলেন, “শুভ নববর্ষ। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা।”

শেখ হাসিনা বাঙালির বর্ষবরণের উৎসবের অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরেন এবং আর্থ সামাজিকভাবে বাংলাদেশের ‘এগিয়ে যাওয়ার’ কথা বলেন।

তিনি বলেন, “এই যাত্রা শুভ হোক, দেশবাসীর উন্নতি হোক। সকলের আশা-আকাঙ্ক্ষা পূরণ হোক।”

বর্ষবরণ উপলক্ষে এই আয়োজনে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। পরে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ও ফেইসবুকে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।