মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় আজ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন অদিতি

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৬ বার পঠিত

oditi
আর খানিক বাদেই চীনের সানিয়া বিউটি থিয়েটারে শুরু হতে চলেছে ৬৫তম মিস ওয়ার্ল্ড সৌন্দর্য প্রতিযোগিতা। ভারতীয় সময় সন্ধ্যায় ৬টায় বিশ্বের বিভিন্ন দেশের ১১৩ জন প্রতিযোগীর সঙ্গে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে নামছেন অদিতি আর্য।

তিনি এ বছর মার্চে অনুষ্ঠিত মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। বিজনেস স্কুল থেকে পাশ করে বেরনোর পর দিল্লির একটি বড় অডিট ফার্মের হয়ে কাজ করতেন অদিতি। এ ছাড়াও কয়েকটি এনজিও-র সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।

এ বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাটি সঞ্চালনার দায়িত্বে রয়েছেন মেগান ইয়ং। ২০১৩ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন মেগান। তবে তাঁর আসল প্রেম কিন্তু অভিনয়। ফিলিপিন্সে মডেলিং এবং অভিনয়ের পাশাপাশি তিনি টিভি শো সঞ্চালনা করেন। গত বছরের মিস ওয়ার্ল্ড রোলেন স্ট্রস-কে ক্রাউন পরিয়ে দেন মেগান। এ বছর সেই কাজটি করতে চলেছেন রোলেন। সে সময় স্টেজে এক সঙ্গে তিন জন মিস ওয়ার্ল্ড উপস্থিত থাকবেন।

সূত্র: এই সময়