মূল সংবাদে যান
১০ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

যুক্তরাজ্যে লরিতে ৩৯ মরদেহ

ডেস্ক রিপোর্ট ৮৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

যুক্তরাজ্যের এসেক্স শহরে একটি লরির ভেতর ৩৯টি মরদেহ পাওয়া গেছে। স্থানীয় একটি শিল্পাঞ্চলে লরিটি পড়ে ছিল। এই ঘটনায় সন্দেহভাজন লরি চালককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) পুলিশ এসব তথ্য জানায়।

এসেক্স পুলিশ অফিসার অ্যান্ড্রিও মার্নিয়ার বলেন, কি ঘটেছে তা খুঁজে পেতে আমাদের অনুসন্ধান চলছে। অনেক মানুষ ট্র্যাজেডির শিকার হয়ে জীবন হারাল।

মরদেহ শানাক্ত করতে অনেক সময় লেগে যাবে বলে মন্তব্য করেছেন এই পুলিশ অফিসার।

ধারণা করা হচ্ছে বুলগেরিয়া থেকে লরিটি যুক্তরাজ্যে প্রবেশ করেছে।