মূল সংবাদে যান
২৫ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

রাজধানীতে নব্য জেএমবির দিবা সুলতান গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট ১৭২ বার পঠিত ১ মিনিটের পাঠ

রাজধানীর গুলশান থেকে শাহীন ওরফে আবু বক্কর ছিদ্দিক ওরফে মুছা ওরফে দিবা সুলতান (২৪) নামে নব্য জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

রবিবার রাতে বারিধারা জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে এটিইউ।

দিবা সুলতানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউর পুলিশ সুপার (এসপি) মো. মাহিদুজ্জামান।

তার কাছ থেকে বিভিন্ন ধরনের জঙ্গি প্রচারণামূলক বই ও একটি স্মার্টফোন জব্দ করেছে এটিইউ।

এটিইউর পুলিশ সুপার (এসপি) মো. মাহিদুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, শাহীন ফেসবুক আইডি ও অনলাইন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী জঙ্গি মতবাদ প্রচারের সঙ্গে নিজের ও সহযোগিদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

শাহীনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করা হয়েছে বলে জানা গেছে।