মূল সংবাদে যান
১০ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

দিল্লিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪৩

ডেস্ক রিপোর্ট ৯৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

ভারতের রাজধানী দিল্লিতে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪৩ শ্রমিক আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছেন।

রোববার ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দিল্লির রানি ঝাঁসি রোডের আনাজ মান্ডিতে ব্যাগ উৎপাদনকারী এক কারখানায় আগুন লেগে বহু শ্রমিক হতাহত হন। আগুন লাগার সময় কারখানার শ্রমিকেরা ঘুমিয়ে ছিলেন। খবর এনডিটিভির।

আগুন লাগার খবর পেয়ে দিল্লির দমকল বাহিনীর ৩০টি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে ওই কারখানা থেকে ৫০ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে  হাসপাতালে ভর্তি করা হয়েছে ২০ জনকে।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, কারখানা-ভবনটির ভেতরে অন্ধকার ছিল। স্কুল ব্যাগ ও অন্যান্য দাহ্য বস্তু মজুদ থাকায় আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। মৃত্যুবরণকারী অধিকাংশই শ্রমিকই শ্বাসরোধ হয়ে মারা গেছেন।