মূল সংবাদে যান
১৪ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ময়মনসিংহ বিভাগীয় ইসলামি বই মেলার উদ্ভোধন

নজরুল ইসলাম ১৫২ বার পঠিত ২ মিনিটের পাঠ

সৃজনশীল ইসলামি পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী সমিতির আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় ইসলামী বই মেলার শুভ উদ্ভোধন করা হয়। আজ ১২ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর ১১ টায় ময়মনসিংহ বিভাগীয় ইসলামি বই মেলার উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। মেলা চলবে ১২ থেকে ১৬ ডিসেম্বর’১৯ পর্যন্ত।উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হয়রত মাওলানা আব্দুল হক দা.বা. মুহতামিম, জামিয়া ফয়জুর রহমান রহ., মোমেনশাহী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিঃ ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সভাপতি, গণমাধ্যম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট-এর মহাপরিচালক, দৈনিক মাটি ও মানুষ-এর সম্পাদক-প্রকাশক একেএম ফখরুল আলম বাপ্পী চৌধুরী, এ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ কামরুল হাসান মিলন, মোমেনশাহী জামিয়া ইসলামিয়া সেহড়া’র মুহতামিম মাওলানা আনোয়ারুল হক দা.বা., জামিয়া আরাবিয়া মিফতাহুল উলূম মোমেনশাহী’র মুহতামিম মাওলানা দেলোয়ার হোসাইন সাহেব, মোমেনশাহী খানকায়ে হুসাইনিয়া মাদানিয়া’র মুতাওয়াল্লি মুফতি মাহবুবুল্লাহ দা.বা., সীরাত চর্চা ও গবেষণা কেন্দ্রের পরিচালক মাওলানা আমির ইবনে আহমাদ দা.বা.। ব্যবসায়ী নেতৃবৃন্দসহ ২২টি প্রকাশনা সংস্থা উক্ত মেলায় অংশগ্রহণ করেন।