বিশ্বের সবচেয়ে মোটা মানুষটি মারা গেছেন

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে মোটা মানুষ আন্দ্রেস মরিনো (৩৮) মারা গেছেন। শুক্রবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃতু হয়। মেদ কমানোর জন্য দুই মাস আগে তার শল্যচিকিৎসা হয়েছিল।
সোনোরা স্টেটের সেউদাদ অবরিগনে থাকা পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হৃদরোগ ও পাকস্থলীতে প্রদাহজনিত কারণে মরিনো মারা যান।
চীনের সংবাদ সংস্থা শিনহুয়া জানায়, গত অক্টোবরের ২৮ তারিখে জ্যালিস্কো স্টেটের গুয়াদালাজারায় মরিনোর পাকস্থলীতে একটি ব্যারিয়াট্রিক সার্জারি করা হয়। সে সময় তার ওজন ছিল ৪৫০ কিলোগ্রাম। স্বাভাবিক জীবন ধারণের জন্য তিনি ঝুঁকিপূর্ণ এ সার্জারির সিদ্ধান্ত নেন।
ওই সময় অস্ত্রোপচার করে তার পাকস্থলীর তিন-চতুর্থাংশ অংশ কেটে ফেলা হয়। সফল ওই অস্ত্রপচারের পর তিনি অনেকটা সুস্থই ছিলেন। হঠাৎ করে শুক্রবার ক্রিসমাসের সন্ধ্যায় প্রাক্তন এই পুলিশ কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েন। পরিবারে পক্ষ থেকে সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য স্থানীয় অগ্নিনির্বাপককর্মীদের খবর দেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।