মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ইয়েমেন থেকে সৌদি ভূ-খণ্ডে নিক্ষিপ্ত মিসাইল প্রতিহত করেছে সৌদি আরব

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬১ বার পঠিত

yeamen & saudi map
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ সৌদি আরব ইয়েমেনের বিদ্রোহী দখলকৃত রাজধানী সানা থেকে সৌদি ভূ-খণ্ডে নিক্ষিপ্ত একটি মিসাইল প্রতিহত করেছে।

সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন রবিবার এ ঘোষণা দিয়েছে।

শনিবার রাতে কোয়ালিশন জানিয়েছে, সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেনের রাজধানী সানা থেকে সৌদি নজরান নগরীর দিকে নিক্ষিপ্ত এক স্কাড মিসাইলকে প্রতিহত করেছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কোয়ালিশন বিমান মিসাইল নিক্ষেপের স্থান সনাক্ত করে তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করে দেয়।
ইয়েমেনে ইরান- সমর্থিত বিদ্রোহীরা গত সপ্তাহ জুড়ে সৌদি সীমান্তে রকেট হামলা জোরদার করেছে, কোয়ালিশন তাদের বিরুদ্ধে কঠোর পাল্টা জবাব দেয়ার হুমকি দিয়েছে।