মূল সংবাদে যান
১৪ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ভালুকায় ইকোপার্ক থেকে ৪ ছিনতাইকারী আটক

মোঃ তোফাজ্জল ৯৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মো. মেহেদী হাসান মুন্না নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

রবিবার (১২ জানুয়ারী) বিকাল ৩টার দিকে আটক ৪ জনকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার দুপুর ১টার দিকে ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় ইকোপার্ক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- মো. ফরহাদ মিয়া (৩২), মো. শাহজাহান (৩৫), মোফাজ্জল হোসেন (৩০) ও মো. হাসিবুল (২০)।

মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় ইকোপার্কে মো. মেহেদী হাসান মুন্না তার বান্ধবীকে নিয়ে বেড়াতে আসেন। এ সময় ওই চার ছিনতাইকারী মুন্না ও তার বন্ধবীকে ভয়ভীতি দেখিয়ে মারধর করে এবং নগদ অর্থ, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা বান্ধবীর বাবার মোবাইল নম্বর নিয়ে বিকাশে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাদের দুজনকে খুন করে ফেলবে বলে হুমকি দেয়। এরপর বান্ধবীর বাবা বিষয়টি ভালুকা মডেল থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার ছিনতাইকারীকে আটক করে।

ভালুকা মডেল থানার (এসআই) তোফাজ্জল হোসেন জানান, আসামি চারজনের কাছ থেকে ছিনতাইয়ের একটি লাভা সেট উদ্ধার করা হয়েছ।