মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ডোমারে জুয়ার আসর থেকে ইউপি চেয়ারম্যানের পূত্র আটক

আলমগীর হোসেন ১০০ বার পঠিত ১ মিনিটের পাঠ

নীলফামারীর ডোমারে রাতের আধাঁরে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ইউপি চেয়ারম্যান পুত্রসহ ৫ জুয়ারীকে আটক করেছে ডোমার থানা পুলিশ।

শনিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযানে ডোমার থানা এস আই শাহ্ আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ হাট এলাকায় উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাচানের পুত্র মোমিনুল ইসলামসহ একই এলাকার মৃত জসিম উদ্দিনের পুত্র এমদাদুল ইসলাম, মির্জা আনোয়ারের পুত্র রফিকুল ইসলাম, মৃত আব্দুল গনির পুত্র ডাবলু ও মৃত মতিয়ার রহমানের পুত্র মামুনকে আটক করে।

পুলিশ রবিবার (২ ফ্রব্রুয়ারী) বাদী হয়ে প্রকাশ্যে জুয়া আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-০২।

ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ৫ জুয়ারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।