মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ঢাকায় এক বাসায় শিশুসহ তিন লাশ!

ডেস্ক রিপোর্ট ৮৬ বার পঠিত ১ মিনিটের পাঠ

রাজধানীর দক্ষিণ খানে একটি বাসায় শিশুসহ তিনজনের লাশ পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন।

শুক্রবার রাতে খবর পেয়ে পুলিশ এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনা স্থলে পৌঁছেছে।

দক্ষিণ খান থানা পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দক্ষিণ খান কেসি স্কুলের পেছনের বাসা থেকে ওই তিন জনের লাশ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।