মূল সংবাদে যান
১৪ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

বরিশালে গাঁজা গাছসহ চাষি আটক

প্রতিনিধি ৮২ বার পঠিত ১ মিনিটের পাঠ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রাম থেকে ১২টি গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ। এ সময় গাঁজা গাছ রোপণের অভিযোগে আটক করা হয়েছে আল আমিনকে।

শুক্রবার রাতে তাকে আটক করা হয়। আটক আল আমিন একই গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।

শনিবার সকালে আল আমিনকে মাদকদ্রব্য আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। পরে বিচারক মওদুদ আহমেদ তাকে কারাগারে পাঠান।

ওসি মিজানুর রহমান বলেন, একটি বাড়ির আঙিনায় গাঁজা চাষ হচ্ছে- এই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশ ওই বাড়ির আঙিনা থেকে ১২টি বড় সাইজের গাঁজার গাছ তুলে ফেলে এবং সেগুলো জব্দ করা হয়। এসব গাছ ৫ থেকে ৬ মাস আগে রোপণ করা হয়।

আটক আল আমিন জানিয়েছে, গত ৬ মাস আগে সে পার্বত্য চট্রগ্রামের তার এক বন্ধুুর কাছ থেকে চারাগুলো সংগ্রহ করে বাড়ির আঙিনায় রোপণ করেন।