মূল সংবাদে যান
১০ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

‘কুর্দি হামলায়’ সিরিয়ার আফরিনে ৪০ জন নিহত

ডেস্ক রিপোর্ট ৯৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আফরিনে এক গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই খবর দিয়েছ আলজাজিরা। 

তুর্কি মন্ত্রণালয় এক টুইটার বার্তায় জানায়, মঙ্গলবার একটি তেলের ট্যাঙ্কার দিয়ে এই বোমা হামলা চালানো হয় তুর্কি সমর্থিত সিরিয়ার সরকারবিরোধী যোদ্ধাদের নিয়ন্ত্রিত শহরটিতে। 

সড়কের ভিড়ের মধ্যে বিস্ফোরণ হওয়ায় এতে বহু হতাহতের ঘটনা ঘটে। যার মধ্যে ৪০ জন বেসামরিক লোক নিহত হন এবং আহত হন আরও ৪৭ জন। 

সিরীয় অ্যাক্টিভিস্টরা জানান, বিস্ফোরণে আগুন পুড়ে অনেক মানুষের মৃত্যু হয়। যাদের অনেকে গাড়ির ভেতরে আটকে পড়েছিল। হামলার অনেক গাড়ি ও দোকান পুড়ে যায়।

এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে এর জন্য কুর্দি বাহিনী ওয়াইপিজি’কে দায়ী করেছে তুরস্ক। ২০১৮ সালে তাদের হটিয়ে তুর্কি বাহিনীর সহায়তায় সিরীয় সরকারবিরোধী যোদ্ধা শহরটি নিয়ন্ত্রণে নেয়।

এরপর থেকে ওই শহরে এই ধরনের একাধিক বিস্ফোরণ ও হামলা চালানো হয়। এর জন্য কুর্দি যোদ্ধাদের দায়ী করে আসছে তুরস্ক।