মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভালুকায় বিদ্যুৎপৃষ্টে ২ জনের মৃত্যু

মোঃ তোফাজ্জল ৭১ বার পঠিত ১ মিনিটের পাঠ

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুপৃষ্টে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে পৌরসভার কাঠালী এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার এস আই আঃ করিম জানান, শুক্রবার রাতে বালু বোঝাই ড্রাম ট্রাক আনলোড করার সময় ট্রাকের সাথে বিদ্যুৎ লাইনের তার জরিয়ে গেলে ঘটনাস্থলেই ট্রাক চালক রাজু (২১)ও হেলপার সাজন (১৯) নিহত হয়। নিহত রাজু

উপজেলার মামারিশপুর গ্রামের নাজিমউদ্দীন এর ছেলে। অপরদিকে নিহত সাজন একই গ্রামের মনির হোসেনের ছেলে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন।