মূল সংবাদে যান
১৩ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

শ্বশুর বাড়ি গিয়ে আত্মগোপন করা যুবক করোনামুক্ত

মো. খালেদ মোশাররফ সোহেল ৯৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

বরগুনার পাথরঘাটার আলোচিত মিজান মল্লিক করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।বুধবার দুপুরের দিকে পাথরঘাটা আইসোলেশন থেকে তিনি মুক্ত হন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মিজান মল্লিক ঢাকা থেকে তার দোকানের জন্য ঈদের মার্কেট করে পাথরঘাটা আসেন। তখন তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তিনি শ্বশুর বাড়ি গিয়ে আত্নগোপন করে। পরে পাথরঘাটা উপজেলা প্রশাসন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেসনে রাখেন।

এ সময় তার নমুনা সংগ্রহ করে পাঠালে রিপোর্টে পজেটিভ আসে। পরে মিজান মল্লিকের সর্বোশেষ স্বাস্থ্য পরীক্ষা রিপোর্টে করোনা নেগেটিভ আসায় তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।