মূল সংবাদে যান
১৩ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

পাচারের সময় ১৬ কোটি টাকার সাপের বিষসহ আটক ১

প্রতিনিধি ১০৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

ফেনীতে পাচারের চেষ্টাকালে প্রায় ১৬ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ ইকবাল হোসেন নামে একজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে ফেনী সদরে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, র‌্যাব-৭ এর অধীন ফেনী ক্যাম্পের সদস্যরা গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে এক অভিযান চালায়। এসময় ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুরে ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে যানবাহন তল্লাশি চলে। সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে থামার নির্দেশ দিলে তিনি পালিয়ে যান। পরে র‌্যাবের টিম তার পিছু ধাওয়া করে আটকে সক্ষম হয়।  তার হেফাজত থেকে জব্দ করা একটি কৌটায় পাওয়া যায় মূল্যবান সাপের বিষ। আটক ইকবাল হোসেন নোয়াখালীর সুধারাম থানার লুতু মিয়ার ছেলে।

র‌্যাবের ফেনীস্থ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. নুরুজ্জামান জানান, আটক ইকবালকে সাপের বিষসহ ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া বিষের দাম আনুমানিক ১৬ কোটি টাকা। যা ওষুধ তৈরিসহ বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে।