মূল সংবাদে যান
১০ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

আরও দুদিন থাকবে বৃষ্টি

ডেস্ক রিপোর্ট ৯৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে আরও দুদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামী পাঁচদিন এই অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার একাধিক পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া আগামী পাঁচ দিন এ অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে বলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বাভাসে বলা হয়েছিল।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, হিমালয় পাদদেশীয়, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সন্দ্বীপে ৯৬ মিলিমিটার। একই সময়ে ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।