মূল সংবাদে যান
১৮ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

বার্সেলোনার হয়ে ৪০০তম গোলের রেকর্ড গড়লেন মেসি

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৩০ বার পঠিত ১ মিনিটের পাঠ

messi 400
রেকর্ড গড়াই যেন তার কাজ। পুরনো যত রেকর্ড ছিল সবই ভেঙেছেন। এবার শুধু নিজেকে নিয়ে যাবেন নতুন নতুন উচ্চতায়। সে ধারাবাহিকতায় আজ আরও একটি মাইলফলক স্থাপন করলেন মেসি। বার্সেলোনার হয়ে ৪০০তম গোলের রেকর্ড স্থাপন করে ফেললেন আর্জেন্টাইন এই মহাতারকা।

ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়ে অসাধারণ এই মাইলফলক স্থাপন করেন মেসি। শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে মাইলফলকের গোলটি করেন তিনি। ৪৭১ ম্যাচ খেলে ৪০০ গোলের উচ্চতায় ওঠেন মেসি।

মুক্তিযোদ্ধার কন্ঠ/ এম ইউ