মূল সংবাদে যান
১০ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

আরও ২ দিনের রিমান্ডে সাবরিনা

ডেস্ক রিপোর্ট ২৯৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে সহকারি পাবলিক প্রসিকিউটর হেমায়েতউদ্দিন খান হিরন জানান, আদালতের কাছে আবার পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছিল; আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে ১৩ জুলাই সাবরিনাকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ডে চেয়েছিল পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিন দিনের রিমান্ড শেষ হওয়ার পর শুক্রবার সাবরিনাকে আদালতে তোলা হয়।