মূল সংবাদে যান
১৩ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

স্বাস্থ্য ডিজির আশ্বাসে অনশন ভাঙলেন মেডিকেল টেকনোলোজিস্টরা

প্রতিনিধি ৮৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমে আশ্বাসের ভিত্তিতে অবশেষে অনশন থেকে সরে আসলেন মেডিকেল টেকনোলোজিস্টরা।

দায়িত্ব নেয়ার পর স্বাস্থ্যের নতুন ডিজি ছুটে যান ইনস্টিটিউট অব সাইন্স অ্যন্ড রেফারেল সেন্টারে। সেখানে গিয়ে তিনি অনশনরত টেকনোলোজিস্টদের সঙ্গে কথা বলেন।

তাদের নিয়োগের বিষয়ে আশ্বস্ত করেন। পরে ডিজির প্রতিশ্রুতির ভিত্তিতে নিজেদের অবস্থান থেকে সরে আসেন অনশনকারীরা। নিজ হাতে জুস খাইয়ে তাদের অনশন ভাঙান নবনিযুক্ত মহাপরিচালক।