মূল সংবাদে যান
০৫ নভেম্বর ২০২৬

শেয়ার করুন

১৫ আগস্ট থেকে পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেন চালু

ডেস্ক রিপোর্ট ১৬৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

১৫ আগস্টের পর থেকে পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রোববার (৯ আগস্ট) রেল মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফ আলম বলেন, আগামী ১৫ আগস্টের পর পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেন চালু হবে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে গত ২৪ মার্চ সন্ধ্যায় বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। দুই মাসের কিছু বেশি সময় পর সীমিত পরিসরে ১ জুন থেকে আন্তঃনগর ট্রেন ফের চালু করা হয়। সেই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলছে ট্রেন।