মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সৌরজগতে নবম গ্রহের সন্ধান!

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৭ বার পঠিত

planettop-groho

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ

যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানীরা দাবি করেছেন, সৌরজগতে নবম গ্রহ আছে। এ বিষয়ে তাদের কাছে যথেষ্ট পোক্ত প্রমাণ আছে। বামন গ্রহ প্লুটোর অনেক দূর দিয়ে সৌরজগতে পরিভ্রমণ করছে নতুন সন্ধান পাওয়া এই গ্রহ।

 

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির একটি দল নবম গ্রহের সন্ধান পাওয়ার দাবি করেছে। তবে তাদের কাছে এমন কোনো পর্যবেক্ষণ নেই, যা দিয়ে গ্রহটির অস্তিত্ব প্রমাণ করা যায়। সৌরজগতে ঘূর্ণায়নমান নিক্ষিপ্ত বস্তু শনাক্ত হওয়ায় তারা এমন দাবি করেছেন।

 

নবম গ্রহ যদি সত্যি হয়, তবে এর ভর হবে পৃথিবীর ভরের চেয়ে ১০ গুণ বেশি। তবে ক্যালিফোর্নিয়া প্রযুক্তি ইনস্টিটিউটের গবেষক দল ঠিক জানেন না, তারা যেটিকে গ্রহ বলে দাবি করছেন, সেটি আসলে আকাশের কোন অবস্থানে আছে।

planattop-groho

তবে পৃথিবীতে যেহেতু বহু টেলিস্কোপ রয়েছে, যেগুলো সবসময় মহাকাশ পর্যবেক্ষণ করছে, সেহেতু হয়তো এক সময় আকাশের কোথাও না কোথাও নবম গ্রহের দেখা পাওয়া যাবে, যদি তাদের দাবি সত্যি হয়। নতুন গ্রহের সন্ধানের বিষয়টি জানাজানির পর নিশ্চয় অনেকে এটিকে খুঁজে পেতে চেষ্টা করবেন।

 

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।