মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সোভিয়েত ইউনিয়ন চরের মৃত্যু নিয়ে লন্ডন-মস্কোর ব্লেম গেম

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৭ বার পঠিত

russyspy-rush-chor

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ

প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের চর আলেকজান্ডার লিতভিনেনকোর রহস্যজনক মৃত্যু নিয়ে ব্লেম গেমে (পাল্টাপাল্টি দোষারোপ) মেতেছে লন্ডন ও মস্কো। ব্রিটিশ তদন্তে বলা হচ্ছে, লিতভিনেনকোর মৃত্যুকে অনুমোদন দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 

ব্রিটিশ গোয়েন্দাদের তদন্ত প্রতিবেদনের ওপর লন্ডনের বিচারক রবার্র্ট ওয়েন রায় দিয়েছেন। রায়ে বলা হয়েছে, লন্ডনে স্বেচ্ছায় নির্বাসিত লিতভিনেনকোর মুত্যু নিশ্চিত করতে সম্ভবত নির্দেশনায় সই করেছিলেন রাশিয়ার নেতা (পুতিন)। লিতভিনেনকোর বিষয়ে দীর্ঘদিন যুক্তরাজ্য ও রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব চলছিল। ২০০৬ সালে নির্দেশনায় স্বাক্ষর করেন পুতিন।

 

বিচারক ওয়েনে ৩০০ পৃষ্ঠার রায়ে বলেন, আন্দ্রেই লুগোভোই ও দিমিত্রি কোভতুন সম্ভবত রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির নির্দেশনায় লিতভিনেনকোকে বিষ প্রয়োগে হত্যা করেন। তাকে হত্যা করতে এই দুজন পলোনিয়াম ২১০ ব্যবহার করেন।

 

২০০৬ সালে লন্ডনের মিলেনিয়াম হোটেলে পানীয়র মধ্যে মেশানো বিষে আক্রান্ত হয়ে পরে মারা যান। হোটেলে তার সঙ্গে ছিলেন আন্দ্রেই লুগোভোই ও দিমিত্রি কোভতুন। হত্যার জন্য অভিযুক্ত করে তাদের দুজনকে গ্রেফতার করে লন্ডন পুলিশ।

 

বিচারক ওয়েন রায়ে বলেছেন, প্রাক্তন গুপ্তচর লিতভিনেনকোর সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল পুতিনের। যে কারণে পুতিন তাকে হত্যার জন্য গোপন পরিকল্পনা করে থাকতে পারেন।

 

এদিকে লন্ডনের এই রায়ের বিরোধিতা করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাজ্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এমন রায় দিয়েছে। তারা দুই দেশের সম্পর্ক বিষাক্ত করে তুলছে। এই রায়কে তারা একপেশে এবং অস্বচ্ছ বলে অভিহিত করেছেন।

 

তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন।