মূল সংবাদে যান
১৩ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

নোয়াখালীর সুবর্ণচরে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

প্রতিনিধি ৮৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

নোয়াখালীর সুবর্ণচরে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিটা ফিডের পেছনের একটি ধানক্ষেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে চরজব্বার থানা পুলিশ।

নিহত গৃহবধূ নুর জাহান বেগম (৪৩) উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন জানান, মরদেহের দুই টুকরো উদ্ধার করা হয়েছে। টুকরোগুলোর মধ্যে মাথা ও কোমরের অংশ উদ্ধার করা হয়েছে। বুক আর পায়ের অংশের খোঁজ করছে পুলিশ।

নিহতের ছেলে হুমায়ুন কবির (২৮) বলেন, ‘বুধবার ভোর থেকে আমার মা নিখোঁজ ছিলেন। বিকেলের দিকে ধান ক্ষেতে শামুক খুঁজতে গিয়ে স্থানীয় এক নারী মরদেহের টুকরো অংশগুলো দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে গিয়ে আমি মায়ের মরদেহ শনাক্ত করি।

ওসি সাহেদ উদ্দিন চৌধুরী বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’