মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

জঙ্গি হামলার আশঙ্কায় পাঞ্জাবে সব স্কুল বন্ধ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫ বার পঠিত

panjab-peswar-attack

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ

জঙ্গি হামলার আশঙ্কায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সব স্কুল জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

এক সরকারি আদেশে বলা হয়েছে, আফগানিস্তানের ১৩ তালেবান জঙ্গি পাঞ্জাবের স্কুলগুলোতে হামলার পরিকল্পনা করেছে। গোয়েন্দারা এ তথ্য নিশ্চিত হওয়ার পর স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

 

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

 

এদিকে সোমবার রাতে পাঞ্জাব প্রদেশের শিক্ষামন্ত্রী রানা মাসুদ আহমাদ জানান, এ মাসের শেষ পর্যন্ত সব স্কুল বন্ধ থাকবে। তবে তিনি হামলার আশঙ্কা বা সরকারের পক্ষ থেকে সতর্কতার বিষয়ে কিছু বলেননি। তিনি তার ঘোষণায় জানান, তীব্র শীত ও কুয়াশার কারণে পাঞ্জাবে সব স্কুল বন্ধ থাকবে।

 

এক সপ্তাহ আগে তালেবানের একাংশের পরিকল্পনায় হামলা চালানো হয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাচা খান বিশ্ববিদ্যালয়ে। এই হামলায় শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন নিহত হন। ভয়াবহ এই হামলার এক সপ্তাহ পর পাকিস্তানের সবচেয়ে বড় ও জনবহুল প্রদেশ পাঞ্জাবে হামলার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হলো সব স্কুল।