মূল সংবাদে যান
১৪ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জে রেলওয়ে থানার কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

রাজীবুল হক সিদ্দিকী ৩৭৭০ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জে রেলওয়ে থানার কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করেছে। এ উপলক্ষে শনিবার সকালে রেলওয়ে স্টেশন চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি আব্দুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম। বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আফরোজা আক্তার, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক কামাল মিয়া, স্টেশন মাস্টার কবির মিয়া, নিরাপত্তা প্রধান আব্দুল কাদির।