মূল সংবাদে যান
১৩ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

প্রতিনিধি ৮৫ বার পঠিত ১ মিনিটের পাঠ

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার সময় উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাঁগাড়ী রামদিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নগরকান্দা উপজেলার শ্রী রামদিয়া এলাকার ওয়াজেদ মোল্লার ছেলে ওহেদ মোল্লা ও পোড়াদহ এলাকার সাহেদ আলী মোল্লার ছেলে লিটু মোল্লা।

স্থানীয়রা জানান, ভ্যানের ওপর শ্যালো ইঞ্জিন ও ধান ভাঙানো মেশিন বসিয়ে গ্রামে ঘুরে ঘুরে ধান ভাঙানোর কাজ শেষে দুজন রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নগরকান্দা থানার অফিসার ইনর্চাজ মো. সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার সময় আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গা থেকে রাজশাহী ফেরার সময় উপজেলার বাশাঁগাড়ী রামদিয়া লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহতরা ধান মাড়াই মেশিন নিয়ে পার হচ্ছিলেন।