মূল সংবাদে যান
১৩ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ময়মনসিংহে ১২ মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার

প্রতিনিধি ৮৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

ময়মনসিংহ নগরী থেকে ১২টি মানুষের মাথার খুলি ও দুই বস্তা হাড়সহ এক যুবককে আটক করা হয়েছে। আজ রবিবার (১৫ নভেম্বর) সকালে নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশের ওসি (তদন্ত) ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১২টি মানুষের মাথার খুলি ও দুই বস্তা হাড়সহ বাপ্পি নামে এক যুবককে আটক করা হয়েছে। এগুলো থানায় আছে। পরে বিস্তারিত জানানো হবে।