মূল সংবাদে যান
১৩ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ডিসেম্বরেই ঝুলন্ত তার না সরালে অভিযান

মুক্তিযোদ্ধার কন্ঠ ৯০ বার পঠিত ২ মিনিটের পাঠ

‘ডিসেম্বরের মধ্যে ও তারা তার অপসারণ না করে তাহলে আমরা আবারো অভিযানে যাব। এছাড়া অবৈধ মার্কেট, দোকান এবং অন্যান্য স্থাপনার বিরুদ্ধেও অভিযান চলবে।’

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ডিএসসিসি মেয়র বলেন, এই ডিসেম্বরের মধ্যে ঝুলন্ত তার অপসারণ করে মাটির নিচে নিয়ে আসতে হবে। এজন্য প্রয়োজনে নিজ উদ্যোগে আমরা তার মাটির নিচে নিতে দেব। এজন্য সিটি করপোরেশন কোনো ফি নেবে না। কিন্তু ডিসেম্বরের মধ্যে ও তারা তার অপসারণ না করে তাহলে আমরা আবারো অভিযানে যাব।

অবৈধ দখল প্রসঙ্গে মেয়র তাপস বলেন, অবৈধ মার্কেট, দোকান এবং অন্যান্য স্থাপনার বিরুদ্ধে অভিযান চলবে। এটা কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অভিযান না। তবে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হবেন তাদের পুনর্বাসনে সিটি করপোরেশন কাজ করবে।

ব্রিফিং শেষে মেয়র স্থান ত্যাগ করার পর ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি এবং কেবল অপারেটর প্রতিষ্ঠানগুলোর সংগঠন কোয়াবের নেতারা জানান, এই কাজ জানুয়ারি-ফেব্রুয়ারি এর আগে সম্পন্ন হবে না।

ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এম এ হাকিম সাংবাদিকদের বলেন, এটা জানুয়ারি-ফেব্রুয়ারি এর আগে সম্ভব হবে না। ধানমন্ডিকে আমরা একটা পাইলট প্রজেক্ট হিসেবে নিয়েছি। কিন্তু এখানে অনেক কাজ আছে।

ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোয়াবের ফাউন্ডার প্রেসিডেন্ট এস এম আনোয়ার পারভেজ এবং সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা।