মূল সংবাদে যান
১৩ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ৬৩ মণ জাটকা আটক

মুক্তিযোদ্ধার কন্ঠ ৯২ বার পঠিত ১ মিনিটের পাঠ

চাঁদপুরে ৩টি যাত্রীবাহী লঞ্চ থেকে ৬৩ মণ জাটকা আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (২ জানুয়ারি) মেঘনার মোহনা থেকে এসব জাটকা আটক করা হয়।

কোস্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার লে. এম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এমভি সোনার তরী-২ (দৌলতখান-ঢাকা), এমভি তাসরিফ-৩ (চরফ্যাশন-ঢাকা) ও এমভি শাহরুক-১ (শরিয়তপুর-ঢাকা) লঞ্চ থেকে ২,৫০০ কেজি (৬৩ মণ) জাটকা জব্দ করা হয়েছে। আটক করা জাটকার আনুমানিক বাজার দাম প্রায় সাড়ে ৭ লাখ টাকা।

তিনি জানান, অভিযানকালে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জাটকাগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।